যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্ট ল্যানসিংয়ে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার স্থানীয় সময় রাতে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের উপ-প্রধান ক্রিস রোজম্যান জানান, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, বার্কি হল নামে পরিচিত একটি একাডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে।
গোলাগুলির ঘটনার তিন ঘণ্টা পর স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ক্রিস রোজম্যান আরও জানান, স্থানীয় সময় সোমবার রাত ৮টার কিছু পর গুলি কার শুরু করে সন্দেভাজন ব্যক্তি। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। রোজম্যান জানান, দুই ঘটনাস্থল থেকেই আহতদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর





