“তিতাসের অধিকাংশ পাইপলাইনে লিক; ঠিক করতে ৫ থেকে ৬ বছর লাগবে”
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাসের অধিকাংশ পাইপলাইনে নিক। এই পাইপলাইনগুলো ৫০ থেকে ৬০ বছরের পুরনো। এক্ষেত্রে তিতাস একটি পরিকল্পনা নিয়েছে। তবে পাইপলাইন ঠিক করতে ৫ থেকে ৬ বছর লাগবে।
প্রতিমন্ত্রী বলেন, যে দামে এলপিজি বিক্রি করতে বলা হচ্ছে বাজারে তার থেকে ১০০ টাকা থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয়। এরপর থেকে নজরদারি বাড়ানো হবে। দরকার হলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। যাদের ডিলারশিপ দেয়া হয় সেখানে এজেন্ট, সাব-এজেন্ট হয়ে ভোক্তার কাছে পৌঁছাতে দাম বেড়ে যায়।
এ সময় এলপিজির প্রসার দরকার বলেও উল্লেখ করেন নসরুল হামিদ। তিনি বলেন, অনেকেই গ্যাসের লাইনের জন্য আসেন, যেটির আপাতত প্রয়োজন নেই। এখন থেকেই এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে।
দেশের গ্যাস সম্পদ কিভাবে ব্যবহার করা হবে সেটির ব্যাপারে একটি সর্বজনীন নির্দেশনা দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য একটি পারমর্শক কমিটি গঠন করা হয়েছে।
নসরুল হামিদ বলেন, দেশে ১৪ লাখ টন এলপিজি ব্যবহার করা হচ্ছে। এটিকে নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।





