বিশ্ব সংযোগ

সোমালিয়ায় ট্রাক বোমা হামলায় নিহত ১৮

সোমালিয়ার মবেলেডওয়েনে তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার বেলেডওয়েনের ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের এক কর্মকর্তা ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহর। একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে পুলিশসহ হতাহত হন অনেকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক জোরপূর্বক চেক পয়েন্টের ভেতর প্রবেশ করে। এ সময় চালককে ধাওয়া করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের ঘরবাড়ি দোকানপাটসহ বহু স্থাপনা। আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা।

হিরশাবেলের মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদিফাতাহ মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ট্রাক বোমা বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে ২০ জনকে বেলেডওয়েন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ২০ জনের অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের মোগাদিশুতে স্থানান্তর করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ ভিসানীতিতে সরকার নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা