ফিচার রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়, পুরো জনগণের: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং তা দেশের সাধারণ জনগণের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারপ্রধানের আন্তরিক নেতৃত্বে দেশের সামনে এক অনন্য সম্ভাবনা তৈরি হয়েছে, যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

​শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাবি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ইদানীং আন্দোলনের একক কৃতিত্ব নেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি বাড়ানোর প্রতিযোগিতার তীব্র সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, একশ্রেণির মানুষ এখন নিজেদের ভূমিকা তুলে ধরতে ব্যস্ত। কিন্তু এই অর্জনের পেছনে ছিল আপামর জনতার অবদান। যারা এখনও একা কৃতিত্ব নেওয়ার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের বাস্তবতায় ফেরার আহ্বান জানান তিনি।

​নিজের অভিজ্ঞতা স্মরণ করে স্বপন বলেন, ১৯৯০-এর এরশাদবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান—দুই ঐতিহাসিক সংগ্রামের সময়েই তিনি রাজপথে ছিলেন এবং কারাবরণ করেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ দেশের ইতিহাস অনেক দীর্ঘ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ইতিহাস শুধু চব্বিশের জুলাই থেকেই শুরু, এমনটা ভেবে অতীতকে মুছে ফেলতে চাইলে পূর্ণাঙ্গ বাংলাদেশকে কোনোদিনই বোঝা যাবে না। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশের সংগ্রাম ও রাজনৈতিক অভিযাত্রাকে ধারণ করেই পথ চলতে হবে।

F Rimon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার