জাতীয় ফিচার

জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা দেশপ্রেমিক রাষ্ট্রনির্মাতা: মির্জা ফখরুল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘ক্ষণজন্মা দেশপ্রেমিক ও প্রকৃত রাষ্ট্রনির্মাতা’ আখ্যা দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমান তাঁর জীবনের পুরো সময় দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছেন। অত্যন্ত অল্প সময়ে কৃষি, শিল্প, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি, উন্নয়ননীতি ও ফারাক্কা চুক্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের প্রথম মন্ত্রিসভা ‘গ্যালাক্সি অব ইন্টেলেকচুয়ালস’ নামে পরিচিত ছিল, যেখানে দেশের শ্রেষ্ঠ মেধাবীরা অন্তর্ভুক্ত হয়েছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন, যোগ্য, জ্ঞানী ও বিশেষজ্ঞ মানুষদের নিয়ে দেশ এগিয়ে নেওয়া সম্ভব। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তুলে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। পশ্চিমা বিশ্ব, চীন, ভারত ও রাশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাঁর দূরদৃষ্টি ছিল অনন্য।

১৯৭৯ সালের সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সে সময় সংসদে সব মত ও আদর্শের মানুষের অংশগ্রহণ ছিল, যা একটি সমঝোতাভিত্তিক ও জ্ঞানসমৃদ্ধ সংসদের উদাহরণ। জিয়াউর রহমান ছিলেন জন্মগত নেতা। তাঁর সততা ও শৃঙ্খলা কিংবদন্তির মতো। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন। তাঁর জীবনাচরণ, ব্যক্তিগত নজরদারি ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ জাতিকে অনুপ্রাণিত করেছে।

মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশকে চায়নি, তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল। আজও সেই শক্তি নতুন সম্ভাবনাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের মূল ভিত্তি। এটিকে ধারণ করেই সামনে এগোতে হবে। সবাইকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়াই হবে শহীদ জিয়াউর রহমানের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ‘নেশন বিল্ডার’। আগামীতে এ রকম অসামান্য চিন্তক এদেশে জন্ম নেবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। তাঁর অকাল মৃত্যু ছিল জাতির জন্য অভাবনীয় ক্ষতি। তিনি দল-মত নির্বিশেষে যোগ্যতা ও সততাকে গুরুত্ব দিয়েছেন।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কোনো একক গোষ্ঠীর অবদান ছিল না। সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত রূপ ছিল এই গণঅভ্যুত্থান। জিয়াউর রহমানকে সফল রাষ্ট্রনায়ক উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু সেনা শাসক ছিলেন না, স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রকাশিত বইয়ে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি, ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা এবং উন্নয়ন দর্শনের বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। বিএনপির নেতারা জানান, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দল আসন্ন নির্বাচনে অংশ নেবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র