ছাত্রীদের গোসলের ভিডিও প্রকাশে উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
ভারতের পাঞ্জাবের মোহালিতে ছাত্রী হোস্টেলের একাধিক শিক্ষার্থীর গোসলের ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানির পর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়।
এ ঘটনায় পুলিশ মামলা নিয়েছে এবং এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার হোস্টেলের ছাত্রীদের গোসলের ভিডিও করে শিমলায় এক ছেলের কাছে সেগুলো পাঠিয়ে দেয়ও। ওই ছেলেই পরে সেসব ভিডিও অনলাইনে ছাড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে যে ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, তার শাস্তির দাবিতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
ওই ছাত্রী হোস্টেলের অন্য ছাত্রীদের গোসলের ৬০টির মতো ভিডিও করেছে বলে অভিযোগ পাওয়া গেলেও পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত একটি ভিডিওরই সন্ধান পেয়েছে। তবে গ্রেপ্তার ছাত্রীও কেবল একটি ভিডিও করার কথাই স্বীকার করেছেন বলে পুলিশের ভাষ্য।
আরও পড়ুনঃ ইউক্রেনের ইজিয়ামের গণকবরে ৪৪০ লাশ পাওয়ার দাবি
এনডিটিভি জানিয়েছে, ভিডিও ছড়ানোর ঘটনায় একাধিক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বিষয়টিকে গুজব হিসেবে দাবি করেছে।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও পাঞ্জাবের শাসকদল আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এ ঘটনাকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, “দোষী সবাই কঠিন শাস্তি পাবে। ক্ষতির শিকার ছাত্রীদের সাহস আছে। আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। সবাই ধৈর্যধারণ করুন”।






পাকিস্তানে ৩৪ লাখ শিশুর জরুরি সহায়তা প্রয়োজন: জাতিসংঘ - tathyasangjog
September 18, 2022[…] আরও পড়ুনঃ ছাত্রীদের গোসলের ভিডিও প্রকাশে উত্তা… […]