জাতীয় ফিচার

ব্রিটিশ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার স্থানীয় সময় সকালে বোন শেখ রেহানা ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে যান শেখ হাসিনা। এসময় রানির মৃত্যুতে খোলা শোক বইতেও তিনি সই করেন।

প্রয়াত ব্রিটিশ রানিকে বর্তমানে ওয়েস্টমিনস্টার হলে শায়িত রাখা হয়েছে। সেখানেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে শ্রদ্ধা নিবেদন পর্ব। সোমবার ওয়েস্টমনিস্টার অ্যাবিতে হবে তার শেষকৃত্য।

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে অসীন থাকার পর গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটেন ছাড়াও আরও ১৪টি রাষ্ট্রের প্রধান এবং বাংলাদেশসহ ৫৬ সদস্যের কমনওয়েলথের প্রধান ছিলেন।

আরও পড়ুনঃ মিয়ানমারের গোলা ‘উসকানিমূলক’ কি না তা খতিয়ে দেখছে সরকার

রানির মৃত্যুতে তার সম্মান তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার। রানির আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা করা হয়।

তার শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র