ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি কাজী রওনকুল
কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন
এর আগে গত ১৭ এপ্রিল বিএনপির ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের পুরো কমিটির তালিকা- PDF satrodal-20220911192046
নতুন কমিটির সভাপতি কাজী রওনকুল সংগঠনের আগের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আর সাইফ মাহমুদ ছিলেন সাংগঠনিক সম্পাদক।
এদিকে খোরশেদ আলম সোহেল সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিও।





