জাতীয় ফিচার

প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় : পররাষ্ট্রসচিব

ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি এলিজাবেথ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

১১ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রানির মৃত্যুতে শুক্র, শনি ও রোববার (আজ) দেশে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হয়। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

আরো পড়ুন:  ব্রিটেনের নতুন রাজা হলেন প্রিন্স চার্লস

৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এরপর রানির কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নিয়ে সমাহিত করা হবে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন। জীবনের শেষ দিনগুলো স্কটল্যান্ডের প্রিয় বালমোরাল প্রাসাদে কাটিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

 

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র