গোপালগঞ্জে দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট
গোপালগঞ্জে দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট তৈরি করছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল)।
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এহসানুল কবির জানিয়েছেন, প্ল্যান্টটিতে বর্তমানে বছরে প্রায় সাত কোটি ক্যাপসুল ও ষাট লাখ ড্রাই সিরাপ তৈরি হচ্ছে। এরই মধ্যে প্ল্যান্টটিতে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে শতভাগ মান নিশ্চিত করা হয়েছে।
গোপালগঞ্জের এ ফ্যাক্টরিতে একদিকে সচল একটি প্ল্যান্ট; অন্যদিকে দিনরাত চলছে বাকি প্ল্যান্টগুলোর কাজ। সেখানে তৈরি হবে আইভি স্যালাইন আর জন্মনিয়ন্ত্রণের বড়ি বা ইনজেকশন। তবে সব থেকে বড় কথা, এখানেই গড়ে উঠছে সরকারি উদ্যোগে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট।
মো. এহসানুল কবির বলেন, যদিও ভ্যাকসিন প্ল্যান্ট একটি কিন্তু আমাদের ফ্যাক্টরি চারটি রয়েছে এখানে। অ্যান্টিবায়োটিক একটি ফ্যাক্টরিতে, এরই মধ্যে তৈরি করা শুরু হয়েছে। তার পাশে সাড়ে ৬ হাজার একর জমিতে আমরা সেখানে ভ্যাকসিন উৎপাদনে প্ল্যান্ট তৈরি করব।





