নিরামিষ হলেও আমিষে ভরপুর এই খাবারগুলো
প্রোটিন শরীরের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের বিপরীতে দৈনিক কমপক্ষে ১ গ্রাম প্রোটিন গ্রহণের প্রয়োজন হয়। অর্থাৎ, যাঁর ওজন ৫০ কেজি, তাঁকে দিনে ৫০ গ্রাম প্রোটিন খেতে হবে। তবে অনেকেই মনে করেন শুধু মাছ মাংসতেই থাকে প্রোটিন। তবে এইসব শাক সবজিও কিন্তু প্রোটিনের একটি দারুণ উৎস।
মসুর ডাল
ডালের ভেতর প্রোটিনের হিসেবে মসুর ডাল যেন রাজা। ১ কাপ মসুর ডালে ১৬ গ্রামের মতো প্রোটিন পাওয়া যায়। অন্যান্য ডালের তুলনায় এই ডাল সেদ্ধ হয়ও দ্রুত। ভেজ বার্গারে বাদামি মসুর, সালাদে সবুজ মসুর ডাল এবং মসলাদার তরকারিগুলোতে লাল মসুর ব্যবহার করতে পারেন। আর মসুর ডালের বড়া কার না প্রিয়!
কুমড়ার বীজ
৩০ গ্রাম কুমড়োর বীজে ৮ গ্রামেরও বেশি প্রোটিন পাওয়া যায়। এ ছাড়া কুমড়ার বীজ আয়রন, দস্তা, তামা, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও সেলেনিয়ামের ভালো উৎস। তাই কুমড়া রান্না করে বীজগুলো ফেলে দেবেন না। বরং শুকিয়ে তুলে রাখুন। বিকেলের নাশতায় ভেজে খেতে পারেন।
আরও পড়ুনঃ ‘লং কোভিড’-এর লক্ষণগুলো জেনে নিন
পালংশাক ও ব্রকলি
কিছু কিছু সবজিতে একটু বেশি মাত্রায় প্রোটিন থাকে। যেমন পালংশাক, ব্রকলি। এ ছাড়া অঙ্কুরিত ছোলা, মাশরুম, মটরশুঁটি, কাঁঠালের বিচি, ভুট্টাও প্রোটিনের ভালো উৎস। পালং শাক মসুর ডাল দিয়ে রান্না করে খেতেও দারুণ।
বাদাম
কাঠবাদাম, কাজু, পেস্তা, আখরোট—এসব বাদাম প্রোটিনসমৃদ্ধ। ৩৫ গ্রাম কাঠবাদামে থাকে প্রায় ৭ গ্রাম প্রোটিন।






দিনের কোন সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি? - tathyasangjog
September 20, 2022[…] […]