কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০ বছরের কারাদণ্ড
কলেজশিক্ষার্থী স্নিগ্ধা আক্তার রিমি হত্যা মামলায় স্বামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিহাব উদ্দিন শিশিরকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে ১০ বছরের দণ্ড দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার এ বিষয়ে হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্স খারিজ করে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিহাব উদ্দিন শিশিরের হাতে খুন হন কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার রিমি (২০)। এ ঘটনার পরদিন স্নিগ্ধার খালাতো ভাই আবদুল্লাহ আল মামুন মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
মামলার বিচার শেষে ২০১৭ সালের ২০ মার্চ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মহম্মদ আলমগীর হাসান শিশিরকে মৃত্যুদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত শিশির পলাতক।
পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের জন্য ২ অক্টোবর দিন নির্ধারণ করা হয়।






প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন করেন বাবা - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০… […]
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০ … […]