জাতীয়

কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০ বছরের কারাদণ্ড

হাইকোর্ট

কলেজশিক্ষার্থী স্নিগ্ধা আক্তার রিমি হত্যা মামলায় স্বামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিহাব উদ্দিন শিশিরকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে ১০ বছরের দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার এ বিষয়ে হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্স খারিজ করে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিহাব উদ্দিন শিশিরের হাতে খুন হন কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার রিমি (২০)। এ ঘটনার পরদিন স্নিগ্ধার খালাতো ভাই আবদুল্লাহ আল মামুন মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

মামলার বিচার শেষে ২০১৭ সালের ২০ মার্চ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মহম্মদ আলমগীর হাসান শিশিরকে মৃত্যুদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত শিশির পলাতক।

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের জন্য ২ অক্টোবর দিন নির্ধারণ করা হয়।

রিপোর্টার

About Author

2 Comments

  1. প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন করেন বাবা - tathyasangjog

    October 2, 2022

    […] আরও পড়ুনঃ কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০… […]

  2. নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - tathyasangjog

    October 2, 2022

    […] আরও পড়ুনঃ কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০ … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র