খেলা

ইরানকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের জয়

দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের পক্ষে বুকায়া সাকা ২টি, জুড বেলিংহাম-রাহিম স্টার্লিং-মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশ ১টি করে গোল করেন। ইরানের পক্ষে একাই ২টি গোল করেন মেহদি তারেমি।

ইরানের বিপক্ষে ফেভারিট হয়েই খেলতে নামে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুরুতেই বলের দখল নিয়ে অষ্টম মিনিটে ডান দিক থেকে আক্রমন শানায় ইংলিশরা। ডি-বক্সে ক্রস করেন হ্যারি কেন। গোলবার ছেড়ে এগিয়ে এসে বল বিপদমুক্ত করতে গিয়ে সতীর্থের সাথে সংঘর্ষে নাক ফেটে যায় ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরনভান্দের। এতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। মাঠে চিকিৎসা নেয়ার পর আবারও খেলা শুরু করেন তিনি।

কিন্তু শারীরিকভাবে অস্বস্তিবোধ করায় ২৪ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়লে বেইরনভান্দের বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন গত বিশ্বকাপে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি আটকে দেয়া হোসেইন হোসেইনি।

৩৫ মিনিটে ম্যাচে প্রথম গোল পায় ইংল্যান্ড। বাঁ-দিক থেকে ডিফেন্ডার লুক শ’র ক্রস থেকে ডি বক্সে লাফিয়ে উঠে দুর্দান্ত গোল করেন মিডফিল্ডার জুড বেলিংহাম। জাতীয় দলের হয়ে ১৮তম ম্যাচে এসে প্রথম গোল পেলেন বেলিংহাম। ৪৩ মিনিটে গোল স্ট্রাইকার বুকায়ো সাকা। কর্নার থেকে হেডে ডি-বক্সে থাকা সাকাকে বল বাড়ান ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরে। বল পেয়ে তীব্র শটে ইংল্যান্ডের হয়ে ২০ ম্যাচে চতুর্থ গোল করেন সাকা।

সাকার গোল নিয়ে প্রথমার্ধ শেষ করার পথেই ছিলো ইংল্যান্ড। ইরানের গোলরক্ষক বেইরনভান্দের ইনজুরিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় ১৫ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। আর তাতেই প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ইরানের জালে তৃতীয়বারের মত বল পাঠান স্ট্রাইকার রাহিম স্টার্লিং। কেনের নিচু ক্রস ভলিতে বক্সের ভেতর থেকে ডান-পায়ের শটে ইংল্যান্ডের হয়ে ৮০তম ম্যাচে ২০তম গোল করেন স্টার্লিং। প্রথমার্ধে ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে বিরতিতে যায় ইংল্যান্ড। যেখানে ৮০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে আরো মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৬২ মিনিটে ইরানের জালে এক হালি গোল পূর্ণ করেন ম্যাচে দ্বিতীয় গোল করা সাকা। ডান-দিক দিয়ে স্টার্লিংয়ের যোগান দেয়া বলে বাঁ-পায়ের শটে গোল করেন তিনি।

সাকার গোলের তিন মিনিট পর এক গোল পরিশোধ করে ইরান। মিডফিল্ডার আলি গোলিজাদেহ সহায়তায় আরেক মিডফিল্ডার মেহদি তারেমি গোলে ব্যবধান ১-৪ এ কমিয়ে আনে ইরান।

৭০ মিনিটে সাকার বদলি হিসেবে মাঠে নামার ৬৯ সেকেন্ডের মধ্যে গোল করে রাশফোর্ড। বিশ্বকাপের ইতিহাসে বদলি হিসেবে নেমে কোন ফুটবলারের দ্রুততম গোলের রেকর্ড এটি। ৭১ মিনিটে রাশফোর্ডের এই গোলের পেছনেও অবদান ছিলো কেনের।

৮৯ মিনিটে ইরানের জালে শেষ পেরেক টুকে দেন স্ট্রাইকার জ্যাক গ্রীলিশ। আরেক স্ট্রাইকার ক্যলুম উইলসনের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন গ্রীলিশ। এই অর্ধের ইনজুরি টাইমের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইরানের হারের ব্যবধান কমান তারেমি।

তারপরও ৬-২ গোলের জয়ে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ে শিরোপার অন্যতম দাবীদার ইংল্যান্ড।

আরও পড়ুনঃ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর