ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে।
সোমবার জাভা দ্বীপে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।
জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সিয়াঞ্জুর জেলা প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান বলেন, ভূমিকম্পের আঘাতে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।
বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাত ৯টা ৭ মিনিটে একই এলাকায় আফটার শক হিসেবে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলেও জানায় ইউএসজিএস।
আরও পড়ুনঃ বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১২






"খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম এখনই বাড়বে না" - tathyasangjog
November 22, 2022[…] […]