উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর
কাতার বিশ্বকাপের ২২তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক কাতারকে। ইকুয়েডরের পক্ষে ১৬ ও ৩১ মিনিটে দু’টি গোলই করেন ইকুয়েডর অধিনায়ক ও স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া।
প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে কাতারের আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় ইকুয়েডর। মাঝ মাঠ থেকে পেনাল্টি বক্সের ভেতর বল পেয়ে ওভার হিট কিকে ভ্যালেন্সিয়াকে যোগান দেন ডিফেন্ডার ফেলিক্স তোরেস। বল পেয়ে হেডের মাধ্যমে ভ্যালেন্সিয়া গোল করলে আনন্দে মেতে উঠে ইকুয়েডর সমর্থকরা।
পেনাল্টি কিক থেকে এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া। এই গোলে ইকুয়েডরের হয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ভ্যালেন্সিয়া।
তবে এর পরপরই ৩১ মিনিটে ইকুয়েডরকে ডাবল লিড এনে দেন ভ্যালেন্সিয়া। ডি বক্সের মাঝে ডিফেন্ডার এ্যাঞ্জেলো পেরেসিয়াডোর ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে দ্বিতীয়বারের মত কাতারের জালে বল জড়ান ভ্যালেন্সিয়া।
এই গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া।
ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে ম্যাচে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ইকুয়েডর। প্রথমার্ধে মাত্র প্রতিপক্ষের গোল পোস্টে ২টি শট নিতে পারে কাতার।
আগামী ২৫ নভেম্বর দোহার আল-থুমামা স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে কাতার। একই দিন দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে ইকুয়েডর।






দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হার… […]
ইরানকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের জয় - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হার… […]