‘অর্থ দিয়ে শোক মোছা যায় না’
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থ দিয়ে মানুষের শোক মোছা যায় না।
আজ রোববার বিকেলে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
তথ্যমন্ত্রী বলেন, নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের ধর্ম মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তা সরকার দিয়েছে। আজকে আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রধানের পক্ষ থেকে নৌকাডুবিতে প্রত্যেক নিহতের স্বজনদের ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
এ সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তারা রাজপথের বিরোধী দল। মির্জা ফখরুলের বাড়ি পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। আসতে যেতে একঘণ্টারও কম সময় লাগে। কিন্তু এখনো তিনি ঘটনাস্থলে আসেননি। বরং ঢাকায় বসে নানা ধরনের কথা বলেছেন। আমরা যাওয়ার পর তিনি আসবেন।





