জাতীয় ফিচার

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট: ৭.৯০ লাখ কোটি টাকার সংযমী পরিকল্পনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আসিফ মাহমুদ বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সংযমী বাজেট প্রণয়ন করেছি। এই বাজেট অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি পদক্ষেপ।” তিনি জানান, বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত রাজস্ব আহরণে চ্যালেঞ্জ এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এটিই প্রথম বাজেট ঘোষণা করল। জাতীয় সংসদ না থাকায় এই বাজেট ঐতিহ্যবাহী পদ্ধতির বাইরে গিয়ে ২ জুন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচারিত হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২ জুন বিকেল ৪টায় বাজেট বক্তৃতা প্রচার করবেন, যা বিটিভি থেকে ফিড নিয়ে অন্যান্য মাধ্যমে সম্প্রচারিত হবে। পরদিন তিনি সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রশ্নের জবাব দেবেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র