জাতীয় ফিচার

এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী: রাজনৈতিক অঙ্গনে নতুন গতিপথ

দীর্ঘ এক যুগের আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই রায়ে ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বাতিল করা হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) জামায়াতের ‘পেন্ডিং রেজিস্ট্রেশন’ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার বিষয়ে আদালত কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি। জামায়াতের প্রতীক সংক্রান্ত আবেদন প্রত্যাহারের অনুরোধ কোনো মন্তব্য ছাড়াই মঞ্জুর করা হয়েছে।

জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, “এই রায়ের মাধ্যমে এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুত এই রায় বাস্তবায়ন করবে।”

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। এরপর ২০১৮ সালে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে, যা এই রায়ের পথ প্রশস্ত করে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র