“অদূর ভবিষ্যতে বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করি, অদূর ভবিষ্যতে বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে সারাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ছড়িয়ে পড়েছে, তার মূলোৎপাটন করাই একুশে ফেব্রুয়ারির অঙ্গীকার। একুশ আওয়ামী লীগের বিশ্বাসের বাতিঘর।
বাঙালির স্বাধিকার আন্দোলনের রাজনৈতিক পট সৃষ্টি করেছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালির সবচেয়ে বলিষ্ট চেতনার নাম।
আরও পড়ুনঃ “দু’টি অবৈধ সীসা পোড়ানোর ভাট্টি বন্ধ করল পরিবেশ অধিদপ্তর”





