সাধারণ, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত কষ্টে আছে: ওবায়দুল কাদের
জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের খুব কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা একটু বিপদে আছি, এটি সত্য। আমাদের জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে। গ্যাসের সংকট, জিনিসপত্রের দাম বেড়েছে। […]













