জাতীয় ফিচার

কুমিল্লায় গণপিটুনিতে নিহত ২

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জখম হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাতে উপজেলার দারো ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হিরার কান্দা গ্রাম থেকে মাইকে ঘোষণা দেয়া হয় বিভিন্ন স্থানে গণডাকাতি হচ্ছে। এ খবরে গ্রামবাসী সর্তক অবস্থানে থাকে। একপর্যায়ে পালাসুতা গ্রামে একটি মাহফিলের মাইক থেকে ঘোষণা দেয়া হয় গ্রামে ডাকাত ঢুকেছে। পরে স্থানীয়রা নাবুমিয়ার বাড়িতে আশ্রয় নেয়া বহিরাগত তিন যুবককে আটক করে গণপিটুনি দিলে তারা গুরুতর জখম হন।

খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র