বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

অসুস্থ রাজনীতির জন্য বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পুরো দলটাই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রাজনীতি করার জন্য দলটাকে হাসপাতালে পাঠানো হবে। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেউ আগুন নিয়ে খেলতে চাইলে তা মেনে নেয়া হবে না। বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলার বিরুদ্ধে চলছে শান্তি সমাবেশ। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে এ […]

জাতীয় ফিচার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মেরিরহাট গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যৎ সরকার (৪২), বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র […]

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে সাপ। যখনই সুযোগ পাবে তখনই ছোবল মারবে। তাই সব সময় সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করব জনগণকে সঙ্গে নিয়ে। আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। […]

জাতীয় ফিচার

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে মডেল মসজিদগুলো খুলে দেন। দ্বিতীয় পর্যায়ে ৫০টি মসজিদ খোলার মাধ্যমে, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ৯৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ১০০টি মসজিদ উদ্বোধন করলেন। তিনি এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মসজিদ […]

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে। ডিএমপি সূত্রে জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে। এ সময় […]

প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

নেপালে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ডর কাছে লেখা এক শোকবার্তায় তিনি বলেন, নেপালের পোখারায় আজকের সবচেয়ে দু:খজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালী এবং অন্যান্য দেশের কয়েকজন বিদেশী। দুর্ঘটনায় সকলেই […]

জাতীয়

“গণহত্যা নিয়ে সংশয়কারীরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট দেখতে চান”

১৯৭১ সালের গণহত্যার সংখ্যা নিয়ে যারা সংশয় প্রকাশ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী; তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট করে দেখতে চান বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দীপু মনি বলেন, গণহত্যা জাদুঘরের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হলো […]

জাতীয় ফিচার

নেপালে বিমান দুর্ঘটনায় সব আরোহী নিহত

নেপালের পোখারায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৭২ আরোহীদের সবাই নিহত হয়েছেন। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটিতে ৬৪ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭২ আরোহী ছিলেন। পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম জানিয়েছেন, ৬৮ যাত্রীর মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রুশ, কোরীয় নাগরিক দুজন এবং অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও ফরাসি নাগরিক […]

জাতীয় ফিচার

দেশে এখন ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে মোট ভোটার বেড়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন। ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১০ শতাংশ। আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সচিব জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১১ […]

জাতীয় ফিচার

ফেব্রুয়ারির ১১-১২ তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে এইচএসসি-সমমানের ফল

আগামী ফেব্রুয়ারির ১১ থেকে ১২ মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এইচএসসি-সমমান […]