“গণহত্যা নিয়ে সংশয়কারীরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট দেখতে চান”
১৯৭১ সালের গণহত্যার সংখ্যা নিয়ে যারা সংশয় প্রকাশ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী; তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট করে দেখতে চান বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, গণহত্যা জাদুঘরের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হলো গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের ‘পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং (পিজিটি)’ কোর্সের ব্যবস্থা। যা শুধু মুক্তিযোদ্ধা বিষয়ক ট্রেনিং দেওয়াই নয় বরং নতুন মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষকের সৃষ্টি করে।
আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি





