জাতীয়

মালয়েশিয়ায় পণ্যবাহী জাহাজের কনটেইনারে বাংলাদেশি কিশোর

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য নিয়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’নামে একটি জাহাজের একটি খালি কনটেইনার থেকে বাংলাদেশি এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি চট্টগ্রামের কন্টিনেন্টাল ট্রেডার্স বিডি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সল বলেন, ‘জাহাজের নাবিকেরা মঙ্গলবার রাতে […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

বান্দরবানের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় এক শিশুসহ ২ জন আহত হয়। বুধবার রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নিহত যুবকের নাম হামিদ উল্লাহ (২৭) তিনি বলেন, বিকেলে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। […]

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ফিচার ব্যবসা-বাণিজ্য

চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে ব্যাংকে কোটি টাকার হিসাবধারী সংখ্যা কমে গেছে বলে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের সেপ্টেম্বরভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে। প্রতিবেদনে দেখা গেছে, বিদায়ী বছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারী ছিলেন ১ লাখ ৮ হাজার ৪৫৭ জন। তবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে যা কমে ঠেকে ১ লাখ ৬ হাজার ৫২০ […]

জাতীয় ফিচার

নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে গ্যাসের দাম বেড়েছে

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে ভর্তুকি সমন্বয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক শ্রেণিতে গ্যাসের দাম বাড়ানো (সমন্বয়) হয়েছে। বুধবার রাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে এক ব্যাখ্যায় জ্বালানি বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে দুপুরে শিল্প ও বাণিজ্য শ্রেণিতে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জ্বালানি বিভাগ। প্রতি […]

জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্রকে হারানোর মধ্য দিয়ে হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলো হলো বাংলাদেশ দল। বুধবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে […]

জাতীয় ফিচার

কোনো শর্তে ঋণ নিচ্ছে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইএমএফ কেবল তখনই (যে কোন দেশকে) ঋণ দেয় যখন দেশটি ঋণ পরিশোধের যোগ্যতা অর্জন করে। আমরাতো তেমন কোনো শর্ত দিয়ে ঋণ (আইএমএফ থেকে) নিচ্ছি না। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ কথা বলেন। একটি পয়েন্ট অব অর্ডারের উপর ভিত্তি […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

“জঙ্গীবাদের পৃষ্টপোষকদের যেকোন মূল্যে রুখতে হবে”

জঙ্গীবাদের পৃষ্টপোষকদের যেকোন মূল্যে রুখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে আক্রান্ত। একটি মহল […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী জাতীয় ফিচার

“মানবাধিকারের উন্নতি হওয়ার কথা বলে গেছেন ডোনাল্ড লু”

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকারের বিশাল উন্নতি হয়েছে বলে বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু স্বীকার করে গেছেন। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। গত ১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশ সফর […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

নরসিংদীতে ব্যাংক থেকে দুই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় রাধাগঞ্জ বাজার শাখা অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর (আনসার) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন: ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। স্থানীয়রা জানান, কর্তৃপক্ষ সকালে ব্যাংকের গেইট ভেতর থেকে আটকানো দেখে। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে বেলা সাড়ে ১১টার দিকে দরজা […]

ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত ১৪ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন […]