দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত ১৪ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছেন ছয়জন।
বর্তমানে সারা দেশে মোট ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪১ জন।
২০২৩ সালের ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকায় ২০৯ জন ও ঢাকার বাইরে সারা দেশে ২২৯ জন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৬৮ জন, ঢাকার বাইরে সারা দেশে ১৮৫ জন।
আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী





