ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬
ইউক্রেনের ব্রোভারি শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকালে রাজধানী কিয়েভ থেকে দূরে ব্রোভারি শহরে একটি স্কুল ভবনের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় আকাশ অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল । হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে শিশুদের স্কুলে আঘাত করেছিল।
এ বিষয়ে দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিলিমেনকো বিবিসিকে জানান, আমরা যতটুকু জানি স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রী,বেশ কয়েক উর্ধতন কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই স্কুল ভবন থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলের ভবন থেকে শিশু ও কর্মীদের সরিয়ে নিতে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী





