প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

রোহিঙ্গা শরণার্থীদের আরও সহায়তা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার টোকিওতে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর সাথে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি আজ বিকেলে ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠক করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের দেশ সংযোগ ফিচার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে সোনাশুর নামক স্থানে বাস ও নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নসিমন চালক দিনেশ অধিকারী (৫৫), সঞ্জয় বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগী। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামে। হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম জানান, শুক্রবার […]

দেশ সংযোগ ফিচার

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১১ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে ফেরি ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশ সিঙ্গাপুর লাগোয়া তানজুং পিনাংয়ের দিকে যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর লগের […]

দেশ সংযোগ ফিচার

বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে হামলায় নিহত ৩৩

বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন ও আরও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের ওগারো এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বুরকিনা ফাসোর সামরিক নেতৃত্বাধীন সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। পশ্চিম আফ্রিকার দেশটিতে চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবারের এই হামলা ও প্রাণহানি সবশেষ বড় সহিংসতার ঘটনা। প্রতিবেদনে […]

দেশ সংযোগ

ইউক্রেনের একাধিক শহরে হামলায় নিহত ১২

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ইউক্রেনজুড়ে হামলার সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। এরই মধ্যে বেশ কয়েকটি শহরে শোনা যায় বিস্ফোরণের শব্দ। এ বিষয়ে দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাটভ বলেছেন, শুক্রবার ভোরে হামলায় একজন […]

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

“শেখ জামাল হত্যার ‘মাস্টারমাইন্ড’ জিয়াউর রহমান”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মেধাবী তরুণ শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন এই হত্যাকান্ডের অন্যতম ‘মাস্টারমাইন্ড’। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী দেশ সংযোগ ফিচার

দেশের রপ্তানি বাণিজ্য আজ বিশ্বব্যাপী বিকাশ লাভ করেছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,বাংলাদেশে শিল্প-কারখানা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। তৈরি হয়েছে অসংখ্য নতুন নতুন কর্মক্ষেত্র। দেশের রপ্তানি বাণিজ্য আজ বিশ্বব্যাপী বিকাশ লাভ করেছে। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের দেশ সংযোগ ফিচার

আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে। আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এ তিনি কথা বলেন। […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

ওয়াশিংটন ডিসির উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষ করে আজ ওয়শিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ১৫.৫৫ মিনিটে (জাপান সময়) ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। তিনি ওয়াশিংটন ডিসিতে আগামী ১ মে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে ৫০ […]

দেশ সংযোগ ফিচার

নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা। ২২তম রাষ্ট্রপতি হিসাবে ২৪ এপ্রিল অফিসে শপথ নেয়ার পরে মো. সাহাবুদ্দিন অফিসে উপস্থিত হওয়ার পরেও বিশ্ব নেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন জুনিয়র ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট […]