খেলার সংযোগ ফিচার

লড়াইয়ের পরও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

আরও একবার ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে আজ ২১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বাংলাদেশ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে নির্ধারিত […]

অর্থ-বাণিজ্য

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিগত নয় মাসে সর্বোচ্চে উঠেছে। এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সম্মিলিতভাবে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে, যা বিগত ৯ মাসের […]

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য দেশ সংযোগ

সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনও মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যুও কমবে না। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

জনগণের পাশে থাকার জন্যই আমাদের শান্তি সমাবেশ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে দেশে-সমাজে, শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে কেউ যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি বিনষ্ট করতে না পারে সে জন্য জনগণের পাশে থাকার। এ জন্যই আমাদের শান্তি সমাবেশ। আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

“বিএনপি উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি উপরে উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একেক আসনে টাকাওয়ালা ২-৩ জন প্রার্থী, যার যতো টাকা, লন্ডনে পাঠাচ্ছে। আর মনোনয়নের জন্যে লন্ডনে পাড়ি জমাচ্ছে। বিএনপি নির্বাচনে না আসলে, তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কি করে ? নির্বাচন না করলে […]

ডেঙ্গুতে আক্রান্ত অন্যান্য দেশ সংযোগ ফিচার

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৪৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

“ডিজিটাল নিরাপত্তা আইনে ৯৫ ভাগ দায়ের করেছে বাংলাদেশের জনগণ”

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ৭০০১টি মামলা দায়ের হয়েছে। তারমধ্যে এখন আছে ৫৯৯৫টি মামলা। এই মামলার শতকরা ৯৫ ভাগ দায়ের করেছে বাংলাদেশের জনগণ। এর মধ্যে হয়তো রাজনীতিবিদরাও আছেন। আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমি অডিটোরিয়ামে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি’র চতুর্থ সম্প্রচার সম্মেলনে প্রধান […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

বাইডেনের ‌‌‌সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে। আজ শনিবার সম্মেলনে যোগদানে মূহুর্তে তাদের আলাপচারিতা হয়। এ সময় শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন। দুই নেতার সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী […]

দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প; নিহত ৬৩২

মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৩২৯ জন। স্থানিয় সময় শুক্রবার রাত ১১টার কিছু পরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আটলাস পর্বতমালার কাছে এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়। […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

“জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না; সেটা নির্বাচন কমিশন দেখবে”

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জামায়াত যে জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেয়া হবে কি না; সেটা সরকার নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব। আজ শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী […]