অন্যান্য দেশ সংযোগ ফিচার

“জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না; সেটা নির্বাচন কমিশন দেখবে”

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জামায়াত যে জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেয়া হবে কি না; সেটা সরকার নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।

আজ শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। দেশের মানুষ সেটা জানে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দেশের ব্যাংক খাত নিয়ে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সরকার এর জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না।

আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার