লড়াইয়ের পরও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
আরও একবার ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে আজ ২১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বাংলাদেশ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
জবাবে ভালো শুরুর পরও টানা উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
টাইগারদের হয়ে এদিন তাওহীদ হৃদয় লঙ্কানদের বিপক্ষে একাই লড়াই করেন। শেষ উইকেটে নাসুম আহমেদ ও মাহমুদ হাসান চেষ্টা করেছেন বটে, তাতে অবশ্য শুধু হারের ব্যবধানই কমেছে।
আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?





