দেশ সংযোগ

শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত

শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শশিকরে উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের ক্লাস উদ্বোধন শেষে আজ রবিবার থেকেই শুরু হয়েছে কার্যক্রম। মাদারীপুর জেলার ডাসার উপজেলার ঐতিহ্যবাহী এই মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য সময় টেলিভিশন-এর স্পেশাল করসপনডেন্ট প্রসুন আশীষ, সাবেক চেয়ারম্যান বিভুতি ভূষণ বাড়ৈসহ সিনিয়র শিক্ষকমণ্ডলী […]

অন্যান্য বিশ্ব সংযোগ

হামাসের হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৫০০

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এ পর্যন্ত ইসরাইলে ৫০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ হাজারের বেশি আহত হয়েছেন। আজ রোববার ইসরাইলি গণমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়ে হামাস। গোষ্ঠীটি এই […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা করুক। বিএনপি যে বলছে তাদের প্রচণ্ড জনপ্রিয়তা, তারা নির্বাচনে এসে সেটি একটু যাচাই-বাছাই করে দেখুক। আজ রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়রে সভাকক্ষে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত ‘পূর্ব পাকিস্তান সংকট শ্বেতপত্র’ পুনর্মুদ্রণের মোড়ক […]

দেশ সংযোগ ফিচার রাজনীতি

“পেঁয়াজ ও আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা করেন, মেনে নেবো”

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না, আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছি না। এ নিয়ে সমালোচনা করেন, আমরা মেনে নেবো। কারণ, এটা আমাদের দুর্বল দিক। আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, কিছু সমস্যায় আমরা আছি। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে – আমি বলছি রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষন খাবার আছে ততক্ষণ আমরা চিন্তা করিনা। আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাগণের ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে […]

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“তত্ত্বাবধায়ক সরকারের দাবির অন্তরালে ক্ষমতা দখলের পাঁয়তারা চালাচ্ছে বিএনপি”

তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবির অন্তরালে বিএনপি পুনরায় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে আজ সুষ্ঠু নির্বাচনের কথা, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে। বিএনপি বরাবরই হত্যা-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে […]

অর্থ-বাণিজ্য ফিচার

আরও ৫ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

ডিমের দাম স্থিতিশীল করতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানান, দেশের ডিমের বাজার স্থিতিশীল করতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৫টি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানি অনুমোদন দেয়া হয়েছে। […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

চীন-বাংলাদেশের সম্পর্ক আরও বাড়বে; আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চীন-বাংলাদেশের সম্পর্ক আরও গাঢ় করার জন্য প্রয়াস রয়েছে। আমাদের বন্ধুত্ব আরও বাড়বে বলে আমরা মনে করি। আজ রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চালনা সিল্ক রোড ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাজার বছর আগেও চীনের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। […]

ঢাকা সংযোগ দেশ সংযোগ ফিচার

৫২ মামলার মধ্যে প্রথম মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে) অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ২২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বাকি ১৩ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পি কে হালদারকে অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১০ […]

অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

আফগানিস্তানে ভূমিকম্পে ২০০০ জনের প্রানহানি

পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তালেবান প্রশাসনের এক মুখপাত্র। শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প। এরপর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক […]