আরও ৫ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
ডিমের দাম স্থিতিশীল করতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানান, দেশের ডিমের বাজার স্থিতিশীল করতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৫টি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানি অনুমোদন দেয়া হয়েছে।
আমদানির অনুমতি পাওয়া পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে- মেসার্স লাকি এন্টারপ্রাইজ, ইউনিয়ন ভেনচার লিমিটেড, জে এফ জে প্যারাডাইজ কানেকশন, মেসার্স পিংকি ট্রেডার্স এবং লায়েক এন্টারপ্রাইজ।
জানা গেছে, পাঁচটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন আসতে পারে আজই। আমদানি করা ডিমের খুচরা পর্যায়ের সরকার নির্ধারিত মূল্য হচ্ছে পিস প্রতি ১২ টাকা।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেশের বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় সরকার।
পরে ২১ সেপ্টেম্বর আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ ৫২ মামলার মধ্যে প্রথম মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড





