অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

দেশের উপকুলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’

প্রবল বেগে উপকুলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন। আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর এবং মোংলা সমূদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে। তারা আবারও তাই করবে। তবে এসব করে আর আটকে রাখতে পারবে না। কোনো ভয়ভীতি দেখিয়ে জনগণের আন্দোলন আটকে রাখা যাবে না। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ যদি চায় তবে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি রুখে দিতে নানান ধরনের ষড়যন্ত্র […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসছেন ৩ বিদেশি চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমেরিকা থেকে রাতে ঢাকায় আসছেন তিন চিকিৎসক। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। এদিকে শারীরিক অবস্থার তারতম্যের কারণে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যাওয়া-আসার মধ্যে রয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ব্রাসেলসের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রীর

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) সকাল ১১টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ত্যাগ করে। […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, তারা সমাজের শত্রু, মানুষের শত্রু: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যারা সাম্প্রদায়িকতা- মৌলবাদে বিশ্বাস করে, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়- তাদেরকে আমরা ঘৃণা করি। সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, তারা সমাজের শত্রু, মানুষের শত্রু। তাদেরকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সরকারি ক্রয় অবাধ করার জন্য বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সরকারি ক্রয় অবাধ করার জন্য বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি নির্দেশনাও দিয়েছেন। তিনি বলেছেন আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতাটা যেন আরও বেশি উন্মুক্ত, আরও বেশি অবাধ হয় সেটি নিশ্চিত করতে বলেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেখা […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সারাদেশে ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২৭২ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে […]

অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

কিশোরগঞ্জে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধুলী ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

মঙ্গলবার বেলজিয়াম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে মঙ্গলবার বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস জানান, প্রধানমন্ত্রী ও তঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) সকাল […]