জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সারাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

  গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩২৭ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বিএনপি তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। আজ শনিবার রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপির পক্ষে কেউ থাকবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের […]

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিল আওয়ামী লীগ

বিএনপির হরতাল প্রতিরোধে রোববার সারাদেশে শান্তি সমাবেশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নোংরা দল, খুনি দল- আজকে বিএনপি পুরানো […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপির সঙ্গে সংঘর্ষে ১ পুলিশ সদস্য নিহত; আহত ৪১

বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় পারভেজ (৩২) নামে এক কনস্টেবল পুলিশ নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। ঢাকা মেডিকেল কলেজ […]

দুর্গাপূজা জাতীয় দেশ সংযোগ

রোববার সারাদেশে হরতাল ঘোষণা করল বিএনপি

আগামীকাল রোববার সরকার পতনের একদফা দাবি আদায়ে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ: ওবায়দুল কাদের

নিজেদের মধ্যে সমালোচনা না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে খেলায় জিতবেন না। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এতে জিততে হবে। আমাদের বিজয় সুসংহত করতে হবে। আজ শনিবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারায় জনসভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিল বিএনপি

পুলিশের ওপর চড়াও হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন। আজ শনিবার বিকেলে হাসপাতালে তারা আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল। ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

আন্দোলনের ভয়ে ভীত নয় নৌকার অনুসারীরা: প্রধানমন্ত্রী

নৌকার অনুসারীরা আন্দোলনের ভয়ে ভীত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে ভোট নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমাদের ওই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি […]

জাতীয় দেশ সংযোগ রাজনীতি

প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর-আইডিবি ভবনে আগুন দিয়েছে বিএনপি: ডিবিপ্রধান

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আগুন ও প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীরা ভাঙচুর চালিয়েছেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি। আজ শনিবার দুপুরে কাকরাইলে প্রধান বিচারপতি বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টা ৪৩ মিনিটে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন করেন শেখ হাসিনা। উদ্বোধনের পর সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রথমে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে আনোয়ারায় নদীর […]