মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে সম্প্রতি বেলজিয়াম সফর করেন শেখ হাসিনা। ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। […]













