ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪৮ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

কারও চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না: প্রধানমন্ত্রী

নির্বাচন যথাসময় হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না। বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী তো সব সত্য বলে দিয়েছেন। আর চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার […]

একনেক সভায় ৪৬০১ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে বলেছেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেসব প্রকল্পের বিদেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেসব প্রকল্পের ঋণ দ্রুত ছাড় করতেও তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

কিশোরগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা কৃষক দল ও ছাত্রদলের নেতা বলে দাবি করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপির হত্যা ও অগ্নিসন্ত্রাসের বিচার চাইলো যুক্তরাষ্ট্র

২৮ অক্টোবর বিএনপিকর্মীদের পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর হামলা ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এসব ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিতের আহবান জানিয়েছেন। এসময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সোমবারের ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী দাবি […]

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিবেশ প্রতিকূল হলে নির্বাচন করা হবে না, এই ধরনের কোন ভুল বোঝাবোঝি যেন জনগণের মধ্যে না থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন নির্ধারিত পদ্ধতির মধ্যে এবং সময়ে মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ়ভাবে অবস্থানে আছি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন […]

"সাজেদা চৌধুরীর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি" জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকারের কথা বলা হয়, কিন্তু ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই হত্যাকাণ্ড, যুদ্ধ আমরা চাই না। আমাদের কথা হচ্ছে ফিলিস্তিনের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। তাদের রাষ্ট্র যেন তারা ফেরত পায়, সেটা আমরা চাই। আজ সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির […]

স্বাস্থ্য

স্ট্রোকের ঝুঁকি কমাতে এই খাবারগুলো আপনার ডায়েটের অংশ করুন

স্ট্রোক হল এমন একটি অবস্থা যখন মস্তিষ্কে রক্ত ​​সরবরাহ বন্ধ হয়ে যায়। স্ট্রোকের অনেক কারণ থাকতে পারে। ভুল খাদ্যাভ্যাস, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, জীবনযাত্রার পরিবর্তন ইত্যাদি প্রধান কারণ। অনেক সময় শরীরে পুষ্টির অভাবে ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের বলবো কোন খাবারগুলো খাওয়া যেতে পারে স্ট্রোকের ঝুঁকি কমাতে। সবুজ শাক সবজি নাইট্রেট […]

স্বাস্থ্য

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করবে এই সুপারফুডগুলো

পমাত্রা যত কমছে, শীতের শব্দ ততই বাড়ছে। অক্টোবরের শেষের দিকে আবহাওয়ার পরিবর্তন শুরু হওয়ায় এখন সবাই শীতের প্রস্তুতি নিতে ব্যস্ত। এই ঋতুতে, উষ্ণ থাকার জন্য লোকেরা প্রায়শই উলের পোশাক এবং পুষ্টিকর খাবারকে তাদের জীবনযাত্রার অংশ করে তোলে। এই ঋতুতে একজনকে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ করে আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলে […]

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপির সাথে আলোচনার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

তারেকের নেতৃত্বে চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করা বিএনপির সাথে আলোচনার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খন্ড’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাজনৈতিক সংলাপ বিষয়ে প্রশ্নে এ কথা বলেন। […]