ফিচার স্বাস্থ্য

আজ বিশ্ব এইডস দিবস

আজ বিশ্ব এইডস দিবস। প্রতি বছর ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। এই দিনে, এইডস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এইডস একটি বিপজ্জনক রোগ, যার একমাত্র প্রতিকার হল প্রতিরোধ। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। এটি এইচআইভি ভাইরাসের সংক্রমণের […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

কক্সবাজার থেকে ঢাকায় ট্রেন চলাচল শুরু

পর্যটন নগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায়। এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, ‘বাণিজ্যিক ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষায় রয়েছি। বেলা সাড়ে […]

অন্যান্য বিশ্ব সংযোগ

নারীদের ৮ টি করে সন্তান নিতে আহবান জানালেন পুতিন

গত শতকের নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন একটা বাড়ছে না। তখন থেকেই দেশটিতে জন্মহার কম। তার মধ্যেই ইউক্রেন যুদ্ধে সামরিক-বেসামরিক মিলিয়ে প্রায় ৩ লাখ রুশ নাগরিক হতাহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রুশ নারীদের প্রত্যেককে ৮ কিংবা তারও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি […]

অন্যরকম

মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি ভারতের মায়াঙ্ক

ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে এক কোটি টাকা জিতে নিয়েছে ১৪ বছরের মায়াঙ্ক। সবচেয়ে ছোট প্রতিযোগী হিসেবে অমিতাভ বচ্চনের এই শোয়ের কোটিপতি হওয়ার রেকর্ড গড়েছে সে। আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। সম্প্রতি চলছিল এই কুইজ শো-এর ‘জুনিয়র’ স্পেশাল উইক। সেখানেই হরিয়ানার মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিল কোটি টাকা। শোয়ের […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২২ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে ব্যবসা হচ্ছে না? আমাদের এখানে যুক্তরাষ্ট্রের কোটা উঠে গেলে, তখন অনেকেই দুশ্চিন্তা করেছিলেন। পরে এটার কোনো প্রভাব পড়েনি। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ড. মোমেন বলেন, শ্রমনীতি নিয়ে আমাদের […]

স্বাস্থ্য

ভিটামিন-ডি’র ঘাটতি শিশুর বিকাশ বাধাগ্রস্ত করতে পারে

শিশুদের ভিটামিন ডি-এর ঘাটতি: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শরীরে সব ধরনের পুষ্টি উপাদান থাকা প্রয়োজন। এগুলোর একটিরও অভাব তাদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এবং অনেক রোগের কারণ হতে পারে। এই প্রয়োজনীয় পুষ্টিগুলির মধ্যে একটি হল ভিটামিন ডি, যা শরীরের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয়। হাড় মজবুত করতে এবং অনেক রোগের হাত থেকে রক্ষা […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপি একটি হাস্যকর দলে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি হাস্যকর দলে রূপান্তরিত হয়েছে। আমি আশা করবো বিএনপি এ অপরাজনীতির পথ থেকে বের হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, বিএনপি করলে এখন কোনো নির্বাচন […]

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ভারতে যাচ্ছেন ৫০ বিচারক জাতীয় দেশ সংযোগ রাজনীতি

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে ৭ আসামীর মৃত্যুদন্ড

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় দেয়। এ মামলায় মোট আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে ২ জন মারা যাওয়ায় এখন আসামি সাতজন। তাদের মধ্যে খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ […]

দুর্গাপূজা জাতীয় দেশ সংযোগ রাজনীতি

ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে […]