শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে ব্যবসা হচ্ছে না? আমাদের এখানে যুক্তরাষ্ট্রের কোটা উঠে গেলে, তখন অনেকেই দুশ্চিন্তা করেছিলেন। পরে এটার কোনো প্রভাব পড়েনি।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, শ্রমনীতি নিয়ে আমাদের এখানে কোনো প্রভাব পড়বে না। এ নিয়ে দুশ্চিন্তারও কোনো কারণ নেই। তবে শ্রমিকদের কল্যাণে যে কোনো পদক্ষেপে আমরা সন্তোষ প্রকাশ করি।
যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে এক চিঠিতে সতর্ক করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুনিয়ার মজদুরদের উন্নয়নে যুক্তরাষ্ট্র একটি ভালো কাজ করছে বলে আমি শুনেছি। আপনাদের মনে হচ্ছে, প্রেসিডেন্ট লিডন বি. জনসন যখন ক্ষমতায় আসেন, তখন তিনি দুনিয়া থেকে দারিদ্র্য দূর করার পরিকল্পনা নিয়েছিলেন। এটি বড় কর্মসূচি ছিল। এতে অনেক দেশের দারিদ্র্য কমে গিয়েছিল। সেই কর্মসূচির কারণে আমরাও উপকৃত হয়েছি।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে ধনী দেশ, যেখানে তাদের মাথাপিছু আয় ৬৫ হাজার মার্কিন ডলার, সেই দেশও যদি দুনিয়ার মজদুরদের জন্য, তাদের জীবনমানের উন্নয়নের জন্য একটি ভালো কর্মসূচি নিয়ে আসে, সেটি অনেক বড় উদ্যোগ। আমি আশা করব, তারা পৃথিবীর আবহাওয়াজনিত সমস্যা দূর করতে কর্মসূচি নিয়ে আসবে, মজদুর ও উদ্বাস্তুদের জন্য একটি ভালো প্যাকেজ নিয়ে আসবে।
আব্দুল মোমেন আরও বলেন, আমরা চাই না, আমাদের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত হোক। তৈরি পোশাকখাতের বড় বড় ক্রেতারা ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার। তৈরি পোশাক খাত আমাদের রফতানি আয়ের বড় উৎস। এ ক্ষেত্রে ব্যাঘাত ঘটলে অসুবিধা হবে। তবে এতটুকু বলে রাখতে চাই, এগুলো সব প্রাইভেট সেক্টরের, আর যারা ক্রেতা, তারাও প্রাইভেট সেক্টরের। সুতরাং তারা সরকারের কারণে কেনে না, তারা কেনে সস্তা ও ভালো মানের পণ্যের কারণে এবং সঠিক সময়ে ডেলিভারি হয় বলে।






দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু - Tathya Sangjog
November 30, 2023[…] […]
কক্সবাজার থেকে ঢাকায় ট্রেন চলাচল শুরু - Tathya Sangjog
November 30, 2023[…] […]
আজ বিশ্ব এইডস দিবস - Tathya Sangjog
November 30, 2023[…] […]
ত্রিশ দলের নির্বাচনে অংশ নেয়া বড় সাফল্য: ওবায়দুল কাদের - Tathya Sangjog
November 30, 2023[…] […]
আজ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু - Tathya Sangjog
November 30, 2023[…] […]
আপনিও কি এইচআইভি সম্পর্কিত এই মিথগুলি বিশ্বাস করেন? - Tathya Sangjog
November 30, 2023[…] […]
সারাদেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু - Tathya Sangjog
November 30, 2023[…] […]
সব থানার ওসি বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন - Tathya Sangjog
November 30, 2023[…] […]
"ব্যালট যুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা বিরোধীদের কবর রচনা করতে হবে" - Tathya Sangjog
November 30, 2023[…] […]
"খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে" - Tathya Sangjog
November 30, 2023[…] […]
ওসিদের পর ইউএনওদের বদলির নির্দেশ ইসির - Tathya Sangjog
November 30, 2023[…] […]
"শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছেন" - Tathya Sangjog
November 30, 2023[…] […]