অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন

বিতর্কিত নোবেল বিজয়ী মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

বুধবার তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

ব্যক্তিগত জীবনে কিসিঞ্জার ছিলেন হার্ভার্ডের একজন অধ্যাপক যিনি পরবর্তী সময়ে রাজনীতিতে নাম লেখান। মার্কিন-সোভিয়েত শীতল যুদ্ধের অন্যতম কারিগর মনে করা হয় তাকে।

১৯২৩ সালে জার্মানিতে তার জন্ম হলেও ১৯৩৮ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে পালিয়ে আসে। ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান এবং তিন বছরের জন্য দেশটির সেনাবাহিনীতে যোগ দেন।

ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি হার্ভার্ডের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে তিনি মার্কিন রাজনীতিতে বিপুল ক্ষমতা লাভ করেন। এর মাধ্যমে তার পূর্ণকালীন অধ্যাপনাও শেষ হয়।

পরে তিনি নিক্সনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমলেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে ইসরায়েল এবং প্রতিবেশীদের ইয়ম কিপুর যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ নিয়ে প্যারিস শান্তিচুক্তি করে ব্যাপক আলোচনায় আসেন।

১৯৭৩ সালেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এ নিয়ে শুরু হয় চরম বিতর্ক। তার সঙ্গে নোবেল পান উত্তর ভিয়েতনামের নেতা লি ডুক থো, যিনি এটি গ্রহণ করতে অস্বীকার করেন।

আরও পড়ুনঃ “সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করবো না”

রিপোর্টার

About Author

10 Comments

  1. নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  2. বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  3. "আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না" - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  4. বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারে ৩৯ সেনা নিহত - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  5. ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  6. মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে ৭ আসামীর মৃত্যুদন্ড - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  7. বিএনপি একটি হাস্যকর দলে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  8. ভিটামিন-ডি'র ঘাটতি শিশুর বিকাশ বাধাগ্রস্ত করতে পারে - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  9. শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

  10. মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি ভারতের মায়াঙ্ক - Tathya Sangjog

    November 30, 2023

    […] আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মার… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার