মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি ভারতের মায়াঙ্ক
ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে এক কোটি টাকা জিতে নিয়েছে ১৪ বছরের মায়াঙ্ক।
সবচেয়ে ছোট প্রতিযোগী হিসেবে অমিতাভ বচ্চনের এই শোয়ের কোটিপতি হওয়ার রেকর্ড গড়েছে সে।
আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। সম্প্রতি চলছিল এই কুইজ শো-এর ‘জুনিয়র’ স্পেশাল উইক। সেখানেই হরিয়ানার মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিল কোটি টাকা।
শোয়ের এই এপিসোডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে মায়াঙ্ককে বলতে শোনা যায়, একমাত্র জিনিস যা গুরুত্বপূর্ণ তা হলো আপনার জ্ঞান।
কোটিপতি হয়ে দারুণ খুশি মায়াঙ্ক। জেতার পর মায়াঙ্ক জানিয়েছে, আমি সত্যি খুব ভাগ্যবান আমার জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে। অমিতাভ স্যারের বিপরীত দিকে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। উনি আমাকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন। এত কম বয়সে কোটিপতি হওয়াটা আমার পুরো পরিবাররে কাছে গর্বের বিষয়।
মায়াঙ্কের জ্ঞানের ভাণ্ডার দেখে বিস্মিত অমিতাভ বচ্চন। ছেলের বাবার কাছে জানতে চান, এত অল্প বয়সে এত কিছু কী করে জানল ছেলে? হাসিমুখে তার বাবা বলেন, মায়াঙ্কের জিজ্ঞাসায় বিরক্ত তার স্কুলের শিক্ষকরা। আগামী দিনে কী পড়ানো হবে তা আগে থেকেই জেনে নেয় সে। সবসময় অগ্রিম পড়া তৈরি করে রাখাই যেন ছেলের কাজ।






নারীদের ৮ টি করে সন্তান নিতে আহবান জানালেন পুতিন - Tathya Sangjog
November 30, 2023[…] […]