দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেয়া তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় এ সময় নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩২ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৭ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪৮ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৫৯ জন।
এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান





