জাতীয় ফিচার

দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

"বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত"

করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আসন্ন বৈশ্বিক দুর্ভিক্ষ ও খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নিজেদের সম্পৃক্ত করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় যুব দিবস-২০২২ উদ্বোধন এবং ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন সংস্থাও বলছে, বিশ্বে আগামীতে খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দেবে। সে অবস্থায় বাংলাদেশকে এর থেকে মুক্ত রাখতে হলে আমাদের প্রতি ইঞ্চি জমি যেমন আবাদ করতে হবে তেমনি খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমি আমাদের যুব সমাজকে আহবান করবো যেন আরো উদ্যোগ নেন।

তিনি বলেন, যার যার এলাকা ভিত্তিক ও কাজ করতে পারেন, কেননা খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করতে পারলে আমরা যেমন নিজেদের চাহিদা মেটাতে পারবো তেমনি অনেক দুর্ভিক্ষ পীড়িত দেশকে সহায়তা করতে পারবো। আমাদের মাটি উর্বর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জনশক্তি, সেই জনশক্তিকেই আমাদের কাজে লাগাতে হবে।

যুবকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির দিকেই তাঁর সরকারের দৃষ্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মাঝে নেতৃত্বের যে গুণাবলী ও প্রতিভা আছে তা যেন বিকশিত হয় এবং তাদের কর্মক্ষতা যেন দেশের কাজে লাগে সেজন্য বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরকার প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, প্রতি জেলা-উপজেলায় যুব কাউন্সিল গঠন করা হচেছ। এর মাধ্যমে তারা যেন কাজ করতে পারে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগ নেয়া হচ্ছে। কারণ একটি প্রশিক্ষিত যুবশ্রেনী গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য্য। তবে, আমাদের দেশে এখন কত প্রশিক্ষিত যুব শ্রেনী রয়েছে তার একটি ডাটাবেজ তৈরীর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, এটা হলে বোঝা যাবে কারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং কারা এর বাইরে রয়েছে। তারেকেও তাঁর সরকার কর্মসংস্থানের আওতায় আনতে প্রচেষ্টা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী এ প্রসংগে অরো বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তিই আমাদের যুব সমাজ। আর আজকে পৃথিবীর অনেক দেশই বয়োবৃদ্ধের দেশ হয়ে গেছে। এখনও বাংলাদেশের একটা বিরাট কর্মক্ষম যুব সমাজ রয়ে গেছে, যেটা আমাদের কাজে লাগাতে হবে। যুব সমাজের এই শক্তিকেই কাজে লাগাতেই তার সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে শ্লোগান রাখে ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যুবসমাজকে বিজ্ঞান ও প্রযুক্তির হালনাগাদ জ্ঞান দিয়ে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে তারা পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতার যোগ্য এবং চতুর্থ শিল্প বিপ্লবে সক্ষম হয়।

তিনি ৬৪টি জেলায় ৬৪ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদান এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ঋণ দেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, আমি মনে করি এই উদ্যোগটি সময়োপযোগী। বর্তমান বৈশ্বিক অবস্থা বিবেচনা করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ছে। আমরা দেশকে বাঁচাতে পারব, যদি আমরা বায়োগ্যাস প্লান্ট এবং সৌর শক্তি স্থাপন করতে পারি।

 

আরও পড়ুনঃ আগামী বছর সরকারি ছুটি ২২ দিন

রিপোর্টার

About Author

9 Comments

  1. গুজরাটে সেতু ধ্বসের ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর দুঃখ প্রকাশ - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  2. দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  3. বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দেয়া মানবাধিকার লঙ্ঘন: আইনমন্ত্রী - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  4. ৪২ টাকা কেজিতে চাল, ২৮ টাকা কেজিতে ধান কিনবে সরকার: কৃষিমন্ত্রী - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  5. "দেশে ২৮.৫৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে" - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  6. ৪২ টাকা কেজিতে চাল, ২৮ টাকা কেজিতে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  7. ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

  8. উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৫৯ কর্মকর্তা - tathyasangjog

    November 1, 2022

    […] আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র