মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে ৭ আসামীর মৃত্যুদন্ড
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় দেয়।
এ মামলায় মোট আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে ২ জন মারা যাওয়ায় এখন আসামি সাতজন। তাদের মধ্যে খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ মো. উকিল উদ্দিন কারাবন্দি রয়েছেন।
এ মামলায় বাকি ৪ জন পলাতক। পলাতক আসামীরা হলেন -খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।
আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আানা হয়। আনীত অভিযোগ প্রমান করে পেড়েছেন উল্লেখ করে রায়ে সন্তোষ প্রকাশ করেন প্রসিকিউশন।





