“প্রধানমন্ত্রীর বেইজিং সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হবে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে আরেকটি মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘এই সফর নিশ্চিতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় প্রাণবন্ত প্রেরণা জোগাবে এবং চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের নতুন অর্জনে এই দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।’ চীনের রাষ্ট্রদূত আজ […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“মিথ্যাচার ও অপপ্রচারের কারণে বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে”

  আওয়ামী লীগ সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। বৃহস্পতিবার (৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে গণমাধ্যমে […]

জাতীয় ফিচার

“ওমানে বাংলাদেশি জনশক্তি উভয় অর্থনীতিতে অবদান রাখছেন”

শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের পাশাপাশি ওমানের অর্থনীতিতে বাংলাদেশের শ্রমিকদের অবদান রয়েছে। উভয় অর্থনীতিই এই শ্রমশক্তির (কঠোর শ্রম) দ্বারা উপকৃত হচ্ছে। ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল বুলুশি আজ শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ওমানের রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমশক্তির অবদান সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিধ্বনি করে বলেন, এটা সত্য […]

আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ফিচার

“ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটক ক্রিমিনাল”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটকক, ডিজিটাল এসব প্লাটফর্ম ক্রিমিনাল। ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। আইন মেনে জবাবদিহি না করলে, সরকার চুপ করে থাকবে না। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই চোখে পড়ে তারকাদের ভুয়া পর্ণ ভিডিও। […]

জাতীয় ফিচার

১৫-১৬ জুলাইয়ের দিকে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ১৫-১৬ তারিখের (জুলাই) দিকে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে। আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, এরইমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে।

জাতীয় ফিচার

“বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ১০০ টাকা অযৌক্তিক”

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরি বলেছেন, রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ টাকা থেকে একলাফে ১০০ টাকা করা অযৌক্তিক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এখানে একটা রাজস্ব চাহিদা আছে। তবে এতো বাড়ানো উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। […]

জাতীয় ফিচার

“ডেঙ্গু ইস্যুতে সব প্রস্তুতি নিয়েছে সরকার”

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিশেষজ্ঞরা আমাদেরকে যেসব পরিসংখ্যান দিয়েছেন, সে অনুযায়ী আমরা সতর্ক আছি এবং সেটা অনুযায়ী আমাদের সবাই সচেতন আছে। সচেতনভাবে কাজ করছি বলেই হয়তো এখন পর্যন্ত এটা (ডেঙ্গু) নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিটি করপোরেশন […]

জাতীয় ফিচার

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ

ঈদুল আযহায় ১২ লাখ টাকার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পতিগুলোর মধ্যে বরিশালের মুলাদী উপজেলায় মতিউরের ১১৪ শতাংশ জমি। […]

জাতীয় ফিচার

কোটা বাতিলের দাবিতে আজ শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

  বৃষ্টি উপেক্ষা করেই কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এমন দৃশ্য দেখা যায়। বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা মোড়ে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। তবে বিভিন্ন হল থেকে জমায়েতের উদ্দেশ্যে বের হতে […]

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

“ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ১৫ বছর ধরে তাই করেছি। আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ডিজিটাল লাইব্রেরি এবং ফরেন সার্ভিস জার্নাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, ভারত সফরের সময় নরেন্দ্র মোদিকেও প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলেছেন তিনি চীন যাচ্ছেন। চীন […]