এসএসসি পরীক্ষার্থী মৃত্যু জাতীয় ফিচার

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

গাইবান্ধার সাঘাটায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)। পু্লিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মিলন […]

জাতীয় ফিচার

চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এর উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগুতে পারবে না। চট্টগ্রাম বন্দর উন্নয়নের মাধ্যমে শহর ও জেলার সড়ক অবকাঠামোও উন্নত হবে। আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এর উন্নয়ন ছাড়া […]

জাতীয় ফিচার

“প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন হলে সে উন্নয়ন টেকসই হবে না”

প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন হলে সে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করে, বন কেটে, পাহাড় কেটে রেললাইন নির্মাণকে উন্নয়ন ভাবি, তাহলে আমরা ভুল পথে চলছি। এ ভুল পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ আজ […]

জাতীয় ফিচার

“দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে”

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এতে আরো বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ, খাদ্যশস্য বিশেষ করে গম ও সারের বড়ো একটি অংশ রাশিয়া থেকে আমদানি করি। […]

জাতীয় ফিচার

“মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরে পাঠানো হয়েছে। মিশরের পক্ষ থেকে এটি অনুমোদিত হলে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি […]

জাতীয় ফিচার

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে আমরা মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামো পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা। […]

জাতীয় ফিচার

দেশীয় জাতের গবাদিপশু হারিয়ে যাচ্ছে কথাটা ঠিক নয়: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় জাতের গবাদিপশু হারিয়ে যাচ্ছে কথাটা ঠিক নয়। উন্নত জাতের কথা বলে বিদেশি নানা জাত আনা হয়েছে। বলা হয়েছে ফ্রিজিয়ান আর ক্রসব্রিড ছাড়া উপায় নাই-এটা মূলত: প্রশ্নবিদ্ধ কথা। দেশীয় গরু হারিয়ে যাওয়া ঠেকাতে হবে। এটা ঠেকানোর জন্য আমরা একটা রোডম্যাপ নিতে পারি যা খুবই জরুরি। আমরা বিদেশি নানা […]

জাতীয় ফিচার

রাষ্ট্রের নাগরিক হিসেবে ভূমি উন্নয়ন কর দিতে হবে: ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে ভূমি উন্নয়ন কর দিতে হবে। রাষ্ট্র পরিচালনার অন্যতম উৎস হচ্ছে কর। ভূমি উন্নয়ন কর রাজস্ব খাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কর সময়মতো নির্ধারণ ও আদায় ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও সুশাসনের জন্য অপরিহার্য। আজ মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে সংস্থার কর আদায় বিষয়ক […]

সোনার ভরি ছাড়ালো ১ লাখ ৪১ হাজার টাকা অর্থ-বাণিজ্য ফিচার

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা নির্ধারণ করেছে বাজুস। সবশেষ সোমবার রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ৩য় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার ( থেকে কার্যকর হবে এ দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) […]

জীবনযাপন ফিচার

পার্কিনসন এবং আলঝাইমারের চিকিৎসায় আশার আলো

পার্কিনসন এবং আলঝাইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগ লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে। মস্তিষ্কের কোষগুলির ধীরে ধীরে ধ্বংস এই রোগগুলির প্রধান কারণ, যা রোগীর মানসিক ক্ষমতা এবং শারীরিক কার্যকারিতাকে প্রভাবিত করে। তবে, সম্প্রতি বিজ্ঞানীরা এই রোগগুলির চিকিৎসার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীদের একটি দল একটি ছোট অণু সনাক্ত করেছে যা কোষের মৃত্যু রোধ করতে […]