সচিবের নামে প্রতারণা: আর্থিক প্রলোভনে হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারি, সতর্কতার আহ্বান
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতি অনুযায়ী, প্রতারক চক্রটি সচিবের পরিচয়ে একটি মোবাইল নম্বর (যা সচিবের প্রকৃত নম্বর নয়) থেকে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে কল […]













