এনসিপি ক্ষমতায় এলে সম্প্রীতির বাংলাদেশ গড়বে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় এলে সাম্প্রদায়িক বৈচিত্র্যকে সম্মান জানিয়ে দেশে সম্প্রীতি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থায় মূল্যবোধ ও প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনবে। আমরা সাম্প্রদায়িক বৈচিত্র্যকে […]










