জাতীয়

খাগড়াছড়ির দুর্গম এলাকায় সেনা অভিযান: ‘নাশকতার ষড়যন্ত্র’ বানচাল করতে সরছে অস্থায়ী ক্যাম্প

গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গুলিতে তিন পাহাড়ি যুবক নিহত হওয়ার পর পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ২৮ সেপ্টেম্বরের ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর থেকে খাগড়াছড়ির দুর্গম […]

জাতীয় ফিচার

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ভাইটাল রোল’ পালন করবে আনসার বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং তারা একটি ‘ভাইটাল রোল’ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে কেনা ৩১টি যানবাহন […]

জাতীয় ফিচার

‘সাংবাদিকতা এমন পেশা, যেখানে চাকরির নিশ্চয়তা নেই’

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা এমন এক পেশা, যেখানে চাকরির নিরাপত্তা প্রায় নেই বললেই চলে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ে ভোগান্তির বিষয়টি তুলে ধরেছেন। আবুল কালাম আজাদ মজুমদার তাঁর পোস্টে লিখেছেন, “ইদানিং প্রায়শই দেখা যায়, অনেক সাংবাদিক তাঁদের […]

জাতীয় ফিচার

স্বস্তি ফিরল রিজার্ভে: ৩২ বিলিয়ন ডলার ছাড়াল গ্রস রিজার্ভ

  রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশাব্যঞ্জক বৃদ্ধি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২.১৭ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবহৃত পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ হলো ২৭.৩৮ বিলিয়ন ডলার। এর আগে গত ২১ অক্টোবর গ্রস রিজার্ভের […]

ফিচার বিশ্ব সংযোগ

তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সিন্দির্গিতেই ছিল উৎপত্তিস্থল

সোমবার (২৭ অক্টোবর) রাতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের […]

অর্থ-বাণিজ্য ফিচার

সোনার দামে রেকর্ড মূল্যবৃদ্ধির পর স্বস্তি

খাঁটি সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৭ অক্টোবর) বাজুস এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

ফিচার বিনোদন

রাজনৈতিক পটপরিবর্তনের ছায়া পরীমনি-অপু বিশ্বাসের বন্ধুত্বে ফাটল

চিত্রনায়িকা পরীমনি ও অপু বিশ্বাসের বন্ধুত্ব একসময় ঢালিউডের আলোচিত বিষয় ছিল। বুবলীর সঙ্গে পরীর দ্বন্দ্বের সময় অপু তার পাশে দাঁড়িয়েছিলেন, প্রকাশ্যে ‘বোন’ বলে সম্বোধন করেছিলেন এবং পরীর সন্তান রাজ্যের জন্মদিনে দামি উপহার পাঠিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই বন্ধুত্বে দূরত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্যকে ঘিরে। এর আগে […]

জাতীয় ফিচার

তারেক রহমানের আবেগঘন বার্তা; অশ্রুসিক্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হৃদয়স্পর্শী বক্তব্যে সোমবার (২৭ অক্টোবর) রাতে অশ্রুসিক্ত হলেন দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা। ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজের মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সীমাহীন ত্যাগ ও আপসহীন ভূমিকার কথা তুলে ধরার সময় উপস্থিত নেতারা কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। এসময় তিনি সকল নেতাকর্মীকে দলীয় ঐক্যের আহ্বান জানান। […]

জাতীয় ফিচার

“বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হবে। যে […]

ফিচার বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: সামিরাসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন। ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহর হত্যা মামলা […]