জাতীয় ফিচার রাজনীতি

‘হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায় যে কোনো অরাজকতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি’

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার জোর আহ্বান জানিয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরকার এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানায়। বিবৃতিতে […]

জাতীয় ফিচার

মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরে কোনো বাধা থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় হোক, তা কার্যকর হবে। রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরে কোনো বাধা থাকবে না, পুলিশ-প্রশাসন প্রস্তুত। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী […]

জাতীয় ফিচার

হাসিনার ‘মানবতাবিরোধী অপরাধ মামলার’ রায় সোমবার: মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন,

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামীকাল (সোমবার, ১৭ নভেম্বর)। গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই […]

জাতীয় ফিচার

অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। গত আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে। রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, রপ্তানি ১৫% বেড়েছে এবং রেমিট্যান্স ২০% উর্ধ্বগতি দেখিয়েছে। জিডিপি প্রবৃদ্ধি […]

জাতীয় ফিচার

জলবায়ু অর্থ ‘দয়া নয়, অনুদান’ চাই: মৎস্য উপদেষ্টা

ধনী দেশগুলো বারবার প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে বলে কড়া সমালোচনা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আমরা দয়া বা ঋণ হিসেবে জলবায়ু অর্থায়ন চাই না; এটি আমাদের অধিকার। তাই এটিকে অনুদান আকারে দেওয়ার স্পষ্ট দাবি জানাচ্ছি। ধনী দেশগুলো ২০২০ সাল থেকে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিলেও মাত্র ৮০ […]

জাতীয় ফিচার

“পোস্টাল ভোটিং জটিল হলেও ইসির ‘জটিল চ্যালেঞ্জ’ গ্রহণ করবে ইসি”

পোস্টাল ভোটিংয়ের বিষয়টি জটিল হলেও আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা অত্যন্ত জটিল, অতীতে কেউ হাত দেয়নি। বিশ্বের অনেক দেশ ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে প্রথমবার চালু করছি। এছাড়া দায়িত্বরত ১০ লাখ কর্মী, সরকারি চাকরিজীবী […]

জাতীয় ফিচার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু; ঢাকা উত্তরে ‘রেড অ্যালার্ট

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার সবকটিই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ […]

জাতীয় ফিচার

নির্বাচন ঠেকানো অসম্ভব: আইজিপি

আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলেও কোনো ফল হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘কত সেন্টার বন্ধ করবেন? ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’ পুলিশ ‘ক্রসফায়ার’ নয়, সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এবং অনিয়মকারী পুলিশ সদস্যদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। […]

জাতীয় ফিচার

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: ভারত

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশ সরকারের জন্য ‘রাজনৈতিক বোমা’ হয়ে দাঁড়িয়েছে। সরকার গত বুধবার (১২ নভেম্বর) ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে তলব করে এই ‘প্রচারণা’ বন্ধের অনুরোধ জানালেও, ভারত স্পষ্ট জানিয়েছে—তাদের গণমাধ্যম স্বাধীন, সরকার হস্তক্ষেপ করতে পারে না। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে: হাসিনার […]

জাতীয় ফিচার

পদ্মা-গঙ্গার পানি অধিকার ছাড়া থামবে না আন্দোলন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ বছরে ৩০ বিলিয়ন ঘনমিটার পানি হারাচ্ছে, যা ১০ লাখ হেক্টর কৃষিজমি শুষ্ক […]